1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

সারা দেশে গণমাধ্যম ও সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে সংবাদকর্মীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

আজ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউজ ফোর সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ‌ ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সাধারণ সম্পাদক ‌ মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বাংলাভিশন এর ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু। সভায় বক্তারা বলেন গতকাল দিনে দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দায় নিউজ ফোর সহ অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন একটা স্বাধীন দেশে এ ধরনের ঘটনা ‌ মেনে নেওয়া যায় না। তারা বলেন আপনারা গণমাধ্যম নিয়ে খেলা করবেন না। এর পরিণাম ভালো হবে না। তারা ‌ অবিলম্বে ‌ উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT