1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে লভ্যাংশের চেক তুলে দিচ্ছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
অর্থমন্ত্রীর কাছে লভ্যাংশ বাবদ ৮ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

গ্রামীণ ব্যাংকে থাকা সরকারি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে আট কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এই লভ্যাংশের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

গ্রামীণ ব্যাংক মূলত ঋণগ্রহীতা সদস্য ও সরকারের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যেখানে সদস্যদের ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের আর্থিক হিসাব অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। সেই ঘোষণার ভিত্তিতেই সরকারের ১০ শতাংশ মূলধনের বিপরীতে এই লভ্যাংশ দেওয়া হলো।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মো. রেজাউল করিম চৌধুরী এবং কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT