1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

রাস্তার ফল খেয়ে হাসপাতালে পরীমনি

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

বরিশালে নিজ গ্রামে গিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ ভালো সময় কাটানোর পর ঢাকায় ফিরতেই অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী।

রোববার বিকালে ফেসবুকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের অসুস্থতার কথা জানিয়েছেন পরীমনি। রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ বিষয়ে পরী জানান, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম।
বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই-একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনো হসপিটালাইজড!

বরিশাল থেকে ফিরেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পরীমনি। এমনটাই পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনাও জলে ভেসে গেছে।

এই নায়িকা বললেন, নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম।

সবশেষ ভক্তদের খাবারের ক্ষেত্রে সতর্ক করে পরী বলেন, শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT