1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ১০

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৯২ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের বাফেলো এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সি শ্বেতাঙ্গ হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে তদন্ত করা হচ্ছে।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সম্প্রদায়ের বাইরের কারও কাছ থেকে জাতিগতভাবে ঘৃণা বিদ্বেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে।

অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। হামলার সময় ওই যুবক কালো হেলমেট পরিহিত ছিলেন। তিনি উচ্চ ক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।

শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT