1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

যার কারণে সালমানের ভাইয়ের সঙ্গে ২৪ বছরের সংসার ভাঙছে সীমার!

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২০৯ Time View

সংসার ভাঙছে সালমান খানের ভাই সোহেল খানের। স্ত্রী সীমা সচদেবকে ডিভোর্স দিতে চলেছেন এ অভিনেতা।

এদিকে গুঞ্জন রটেছে সোহেল ও সীমার ঘরভাঙার পেছনে রয়েছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশি! মূলত এ তারকার সঙ্গে সম্পর্ক হওয়াতেই নাকি ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন সোহেল খান। যদি বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তারা।

বলিউডের প্রখ্যাত খান পরিবারে বিচ্ছেদের ঘটনা এটাই প্রথম না, এর আগে ২০১৭ সালে সালমানের আরেক ভাই আরবাজ খান ও মালাইকা আরোরার ১৮ বছরের সংসার ভেঙে যায়।

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ে করেন সোহেল খান। বেশ কয়েক বছর ধরেই তারা আলাদা থাকছিলেন। ২৪ বছর সংসার করার পর অবশেষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন এ দম্পতি। শুক্রবার মুম্বাইয়ের একটি আদালতে যান সোহেল খান এবং তার স্ত্রী সীমা খান। সেখানেই বিবাহবিচ্ছেদের মামলা করেন।

নেটফ্লিক্সের (The Fabulous Lives of Bollywood Wives) শোতে আগেই তার এবং সোহেলের বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলেছিলেন সীমা খান। তিনি জানিয়েছিলেন, তাদের সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতো নয়। এ নিয়ে তাদের কোনো আফশোস নেই। তাদের কাছে সন্তানদের ভালো থাকাটাই আসল বিষয়।

বিটাউনে কান পাতলে শোনা যায়, হুমা কুরেশির সঙ্গে সোহেল সম্পর্ক জড়িয়ে পড়লে স্বভাবতই তা মানতে পারেননি সীমা খান। তাদের মধ্যে নাকি একবার প্রবল ঝামেলাও হয়েছিল। এর পর একটি ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হুমাকে পুরোপুরি অবজ্ঞা করেন সোহেল খান। কিন্তু তার পরও সম্পর্ক চলতে থাকে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT