1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

মুদ্রা বিনিময় হার নির্ধারণে সচেতন হওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪১ Time View

রপ্তানি খাতের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংককে আরও সচেতন হওয়া উচিত। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির কার্যকারিতা ভূমিকা রাখতে না পারায় পরিস্থিতি বিবেচনায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশের রপ্তানি খাতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে শনিবার এসব কথা বলেন তারা। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সানেম-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

প্রবন্ধে ড. সেলিম বলেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বেশ কিছু চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও তৈরি হবে। তবে সেগুলো মোকাবিলার জন্য এখনই যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্ধারিত সময়ে বাস্তবায়ন একান্ত অপরিহার্য। চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নীতি সহায়তা ও সংস্কার, অর্থায়ন, লজিস্টিক খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি এবং অর্থ খাত।

তিনি বলেন, ৫ দশকে রপ্তানি বাড়লেও পণ্যের বৈচিত্র্যকরণে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে, যেখানে প্রতিযোগী দেশগুলোর অগ্রগতি লক্ষ্যণীয়। মুদ্রানীতি ও অর্থবিষয়ক নীতিমালার সমন্বয়, সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো, খেলাপি ঋণ হ্রাস এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পুঁজিবাজারের নির্ভরতা বৃদ্ধির বিষয়গুলো এলডিসি-পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির কার্যকর উদ্যোগে এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে আরও সচেতন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিজিএমইএ পরিচালক ও ঊর্মি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি। আসিফ আশরাফ বলেন, কোনো আলোচনা ছাড়াই পোশাক খাতের প্রণোদনা প্রত্যাহার করা হলো- যদিও এ খাতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। শিল্পের স্বার্থে প্রণোদনা সুবিধা ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশে বৈদেশিক মুদ্রার সহায়ক এক্সচেঞ্জ রেট থাকা দরকার বলে মত-প্রকাশ করেন।

মাহবুবুর রহমান পাটোয়ারি বলেন, তৈরি পোশাক ছাড়া পাট, চামড়া ও চা প্রভৃতি পণ্যে রপ্তানি তেমন উল্লে­খযোগ্য নয়। কারণ নীতি সহায়তা ও সক্ষমতার অপ্রতুলতা। প্রতিযোগী দেশগুলো কিভাবে তাদের রপ্তানিকারকদের সহায়তা দিচ্ছে তা অনুসরণ করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বৈদেশিক মুদ্রার একক বিনিময় হার নির্ধারণের ওপর জোরারোপ করে তিনি বলেন, ব্যবসা পরিচালন ব্যয় কমাতে না পারলে উদ্যোক্তারা সক্ষমতা হারাবেন। দীর্ঘমেয়াদি নীতি সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের আশ্বাস বাড়ালে দেশি বিনিয়োগ বাড়বে বলে তিনি মত-প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT