1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

ভুল স্বীকার অভিনেত্রী চমকের, নির্দোষ আরশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View

‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিং সেটে সম্প্রতি দুর্ব্যবহারের অভিযোগ উঠে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। এর পর তিনি চমক পালটা অভিযোগ তোলেন সহকর্মী আরশ খানের বিরুদ্ধে।

এ নিয়ে গণমাধ্যমে পালটাপালটি বক্তব্য দিয়েছেন তারা। এক পর্যায়ে বিষয়টি সুরাহা করার জন্য টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো পর্যন্ত গড়ায়।

 

রোববার অভিনেত্রী চমক ও অভিনেতা আরশের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতে দিনব্যাপী কয়েক দফায় বসে টিভি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো।

 

কিন্তু ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত চলা সভার কোনো সিদ্ধান্ত কার্যালয়ে উপস্থিত সংবাদমাধ্যমকর্মীদের জানানো হয়নি।

 

তবে সালিশি সভায় উপস্থিত থাকা একাধিক শিল্পী-নির্মাতা জানিয়েছেন, আন্তঃসংগঠনের বৈঠকে অভিনেতা আরশের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে সেখানে নিজের ভুল স্বীকার করে জরিমানা দিতে রাজি হয়েছেন অভিনেত্রী চমক।

 

এছাড়াও শিল্পী-নির্মাতারা জানিয়েছেন, ভুল স্বীকার করে জরিমানা দেওয়ার মাধ্যমে চমকের বিষয়টি শেষ করতে নারাজ ছিল ডিরেক্টরস গিল্ড। পরে রাতে সমন্বিত সভা থেকে একপ্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় নির্মাতাদের সংগঠনের নেতারা।

 

এরপর সেখানে উপস্থিত থাকা সংবাদমমাধ্যমকর্মীদের একপ্রকার উপেক্ষা করেই আরশ ও চমককে নিয়ে নিজেদের কক্ষে চলে যান শিল্পী সংঘের নেতারা।

 

এ বিষয়ে টেলিপ্যাব’র সভাপতি মনোয়ার পাঠান বলেন, চমক-আরশের চলমান দ্বন্দ্বের অবসানের ব্যাপারে যে সিদ্ধান্ত তা শিগগিরই জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT