1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

বাংলাদেশ ব্যাংক আরও ১০ মিলিয়ন ডলার কিনলো নিলামে: বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে নতুন পদক্ষেপ

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৯৩ Time View

বাংলাদেশ ব্যাংক গতকাল (২৩ জুলাই) বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে আরও ১০ মিলিয়ন ডলার কিনেছে। ডলারের বাজারকে ঊর্ধ্বমুখী করার ইঙ্গিত দিতে কৌশলগত পদক্ষেপ হিসেবে এসব ডলার কেনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর নিলামে ডলার কেনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার ক্ষেত্রে ১২১.৯৫ টাকা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে।

এর আগে, এক সপ্তাহের মধ্যে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ার পর গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনে। সেদিন কেন্দ্রীয় ব্যাংক ১২১.৫০ টাকা দরে ১৭৩ মিলিয়ন ডলার কেনে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নিলামের মাধ্যমে একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনে।

পরপর দুটি নিলামে বেশি দামে ডলার কেনার পর মুদ্রাটির দাম বাড়তে শুরু করে। গতকাল রেমিট্যান্স ও আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২২ টাকা ছাড়িয়ে যায়। তবে ব্যাংকগুলো আমদানি এলসি নিষ্পত্তির জন্য ১২২.৫০ টাকা পর্যন্ত রাখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT