1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আবুল কালাম আজাদ

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৩৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

নতুন মুখপাত্র নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র জিএম আবুল কালাম আজাদকে  মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গত ৪ অক্টোবর অবস‌রে যান। তার স্থলাভিষিক্ত হলেন আবুল কালাম আজাদ। এর আগে তি‌নি ভারপ্রাপ্ত মুখপাত্র এবং সহকারী মুখপাত্রের দা‌য়িত্ব পালন ক‌রেছেন।

আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে গবেষণা, মনিটরি পলিসি, গভর্নর সচিবালয় ও কমিউনিকেশন্স বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি।

আবুল কালাম আজাদ যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন খিতিবদিয়া গ্রামে তাদের ঘরবাড়ি পাকসেনাদ্বারা অগ্নিদগ্ধ ও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। তার আপন তিন ভাই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন ছাত্র। বিদেশি প্রশিক্ষণে তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা ও ভারত সফর করেন।

আজাদের স্ত্রী রোকেয়া খাতুনও পরিচালক হিসেবে ব্যাংকের চিফ ইকোনোমিস্টস ইউনিটে কর্মরত রয়েছেন। তাদের তিন কন্যা। বড় মেয়ে চিকিৎসক, মেঝ ও ছোট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আবুল কালাম আজাদ দুস্থদের সহায়তায় কাজ করা যশোরের ভাটাই-নূরজাহান অরফ্যান্স ফ্রেন্ড সংগঠনের নির্বাহী উপদেষ্টা ও ডোনার।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT