1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

বছরের শুরুতে দেশে ডলার সংকট থাকবে না

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৯১ Time View

বাংলার আকাশ ডেস্ক:

জানুয়ারি থেকে দেশে ডলার সংকট থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। গতকাল সকালে মেহেরপুর জেলার মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আইএমএফের ঋণসহ দেশের মোট রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার, যা দিয়ে ছয় মাস চলা যাবে। বছরের শুরু থেকে দেশে ডলার সংকট থাকবে না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংক দেউলিয়া হবে এমন গুজব তুলে একশ্রেণীর লোক জনগণের টাকা চুরি করতে চায় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, রিজার্ভ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আইএমএফ বাংলাদেশকে কোনো শর্ত ছাড়াই ঋণ দিয়েছে । দেশের অর্থনীতিতে কোনো সংকট নেই।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী সম্পন্ন করা হবে। সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমেই। কেউ নির্বাচনে আসতে না চাইলে আওয়ামী লীগের কিছু করার নেই।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের এক হাজারতম উপশাখা উদ্বোধন করেন সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, এ ব্যাংকের উপশাখায় ব্যবসায়িক লেনদেনসহ প্রবাসীরা বৈধভাবে দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন। আইএফআইসিতে নারী উদ্যোক্তা ও ছোট-মাঝারি উদ্যোক্তাদের জন্য লোনের ব্যবস্থা রয়েছে। আইএফআইসির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, হুন্ডি নয় বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আধুনিক ব্যাংকিং সেবার এক অসাধারণ উদাহরণ আইএফআইসি ব্যাংক। দেশের প্রথম রাজধানী মেহেরপুর জেলায় আইএফআইসি ব্যাংকের হাজারতম উপশাখার উদ্বোধন আমাদের জন্য গর্বের বিষয়।

(সংগৃহী)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT