1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

ফরিদপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩৬ Time View
বাংলার আকাশ ডেস্কঃ
স্থানীয় ব্যক্তিবর্গের তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে মেসার্স শাহী প্রোডাক্টে আজ বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় যৌথ বাহিনী  অভিযান চালায়। কারখানাটি দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ প্যাকেট জাত খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। আজ সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ, লাইসেন্সবিহীন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয় উদ্ধার করা হয়।
গোপন সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে খাদ্য ও পানীয় প্রস্তুত করে আসছিল। তারা বিভিন্ন দেশীয় কোম্পানিসমূহের নকল প্রোডাক্ট তৈরি করছিল। অভিযানে অংশগ্রহণকারী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, এ সকল ক্ষতিকর রং ও ফ্লেভার মিশ্রিত খাদ্য ও পানীয়সমূহ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নানাবিধ মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে।
যৌথ বাহিনী মেসার্স ফুড প্রোডাক্টে অভিযান চালিয়ে সাত রকমের অবৈধ এবং লাইসেন্স বিহীন খাদ্যদ্রব্য ও পানীয় পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক ফ্যাক্টরির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং ফ্যাক্টরিটিকে সিল করে দেয়া হয়। এছাড়াও ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক,ভেজাল খাদ্য দ্রব্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্প সমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য ফরিদপুরবাসিকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT