1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক

প্রায় ৪ মাস পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত।

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৫৯ Time View

প্রায় মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিনরাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।

  বেবিচক জানায়, থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাতে ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের শিডিউল ছিল ২০২২ সালের জুনের মধ্যে ট্যাক্সিওয়ের কাজ শেষ করে জুনেই ২৪ ঘণ্টা ফ্লাইট চালুর। তবে আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকায় মে মাস থেকে রানওয়ে ব্যবহার করা যাবে।

এর আগে ডিসেম্বরে অল্প সময়ের সিদ্ধান্তে (নভেম্বর, ২০২১ সিদ্ধান্ত হয়) রাতের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক। সময়সূচি পরিবর্তন করে সব ফ্লাইট দিনে আনা হয়। হঠাৎ একসঙ্গে এতো ফ্লাইটের চাপ থাকায় বিমানবন্দরের ট্রলিসংকট, চেক ইন কাউন্টারে ভিড়, ইমিগ্রেশনে জট, বোর্ডিং ব্রিজসহ বিমানবন্দরের সব জায়গায় যাত্রীদের ভোগান্তি হয়রানিতে পড়তে হয়। পরে অবশ্য ধীরে ধীরে সমস্যা লাঘব হয়

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT