1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা, লেনদেন চলছে চাঙ্গা গতিতে।

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩২ Time View

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করে।   ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৮২ ও দুই হাজার ১০৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২৬৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-সিটি ব্যাংক, বিএসসি, বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, যমুনা ব্যাংক, এসিআই ফর্মুলেশন, সিভিও পেট্রোকেমিক্যাল, বিডি অটোকার ও বেস্ট হোল্ডিংস।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে একটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানির শেয়ারের দর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT