1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

পাকিস্তানে বৃষ্টিতে ১১১ জনের মৃত্যু, বন্যা ও ভূমিধসের শঙ্কা

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৯৯ Time View

পাকিস্তানে বর্ষা মৌসুমের ভয়াবহ বৃষ্টিপাতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, গত ২৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত এই প্রাণহানি ঘটেছে।

এনডিএমএ-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৪০ জনের মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে। এছাড়া, খাইবার পাখতুনখোয়ায় ৩৭ জন, সিন্ধুতে ১৭ জন, বালুচিস্তানে ১৬ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫৩ জন শিশু এবং ১৯ জন নারী রয়েছেন।

এদিকে, পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ১৫ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে চিত্রাল, দির, সোয়াত, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন অঞ্চলে নদী ও জলাধারগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। একই সময়ে কিছু কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT