1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

নিবন্ধন থাকলেও হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৪৫ Time View

আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন থাকলেও যাদের বয়স ৬৫ বছর পার হয়ে গেছে এমন নাগরিকরা হজে যেতে পারবেন না।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হক সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিসুজ্জামান সিকদার, নগদের নির্বাহী পরিচালক আমিনুল হক।

করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতা গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে পারিনি। তবে এবার সংক্রমণ কমে যাওয়ায় হজের সুযোগ তৈরি হচ্ছে।

চলতি বছর কোন দেশ থেকে কতজন হজে অংশ নিতে পারবেন, সেই কোটাও নির্ধারণ করেছে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করার সুযোগ পাবেন। ইন্দোনেশিয়া থেকে ১ লাখ ৫১ জনকে এবার হজ করার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্থানে পাকিস্তান থেকে হজ করার সুযোগ পাবেন ৮১ হাজার ১৩২ জন হজযাত্রী। তৃতীয় অবস্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জনকে এবার হজ করার সুযোগ পাবেন। এদিকে চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT