1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

নিতাইগঞ্জে লাগামহীন চিনির দাম

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

বাংলার আকাশ ডেস্ক:

দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা না করে বেশি দামেই বিক্রি হচ্ছে চিনি। ব্যবসায়ীরা বলছেন, মিল গেট থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে মিল থেকেই বেশি দামে চিনি কিনতে হচ্ছে।

চিনির সরকারি নির্ধারিত দাম ১০২ টাকা। কিন্তু বাজারে এর চেয়ে কেজিপ্রতি ৪-৫ টাকা বেশি দামে ভোগ্যপণ্যটি বিক্রি হচ্ছে। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে চিনি বিক্রি হচ্ছে ১০৬ টাকা কেজি দরে। সে হিসাবে বাজারে এক মণ চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪০ টাকায়। খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মণপ্রতি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ টাকা দরে।

নিতাইগঞ্জের চিনি ব্যবসায়ী গোপিনাথ ভাণ্ডারের স্বত্ব্বাধিকারী দিলিপ সাহা জানান, চাহিদা অনুযায়ী মিল গেট থেকে বাজারে চিনি সরবরাহ করা হচ্ছে না। ফলে সংকট রয়েছে। এখনো মিল গেট থেকে এক ট্রাক চিনি পেতে ১০-১৫ দিন, অনেক সময় তার চেয়ে বেশি অপেক্ষা করতে হয়। প্রতিদিন ট্রাক মিল গেটের সামনে বসিয়ে রাখতে গিয়ে আমাদের ২-৩ হাজার টাকা করে বেশি ট্রাকের ভাড়া গুনতে হয়। পরিবহন খরচ যোগ করে চিনি বিক্রি করতে গিয়ে দাম বেশি রাখতে হয়। কিন্তু কোম্পানি থেকে চিনি ছাড় করার সময় আমাদের নির্ধারিত দাম লিখে দিচ্ছে।

চিনি ব্যবসায়ী ফজলুর রহমান জানান, সরকার নির্ধারিত ১০২ টাকা দামে মিল গেট থেকে চিনি পাওয়া যাচ্ছে না। ১০৩ টাকা কেজি দরে চিনির ডিও করতে হচ্ছে। ফলে পরিবহন খরচ দিয়ে আমাদের ১০৬ টাকা কেজি দরে চিনি পাইকারিতে বিক্রি করতে হচ্ছে।

চিনি ব্যবসায়ী আবজাল হোসেন বলেন, চিনির দাম কেজিপ্রতি ১২ টাকা বাড়িয়ে সরকার ১০২ টাকা নির্ধারণ করে দিলেও ভোক্তারা সে দামে কিনতে পারছেন না। মিল মালিকরা দোষ চাপাচ্ছেন পাইকার ও ডিলারদের ওপর। তারা বলছেন, মিল গেট থেকে বেশি দামে চিনি ক্রয় করতে হচ্ছে। দুই পক্ষের মাঝে পড়ে আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। পাইকাররা বিক্রির সময় পাকা রসিদ দিচ্ছেন না। ফলে ভ্রাম্যমাণ আদালত আমাদের জরিমানা করছেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT