1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত হয়েছে ৪ জন।

BanglarAkash desk
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩২ Time View

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত আরও ১৫ জন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)।

এ ছাড়া ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

 

উদ্ধারকারীরা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হামদান এক্সপ্রেস (বাস) যশোর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের সমাবেশে আসার পথে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসারা হাইওয়ে থানার চালটিপাড়া স্থানে যশোর থেকে ঢাকামুখী একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের একাধিক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতদের মধ্যে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৪), হাকিম বিশ্বাস (৬০), দেলোয়ার হোসেন (৬৫), আবুল হোসেন (৫৩), আব্দুল মান্নান (৬০) সহ অন্তত ১০ থেকে ১২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, দুজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT