1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

ঢাকার বাজার ঊর্ধ্বমুখী, মূল্যবৃদ্ধিতে এগিয়ে খাদ্য খাত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৭ Time View

ঈদুল আজহার পর চলতি সপ্তাহের প্রথম দুই দিনে ঢাকার শেয়ারবাজারে নেতিবাচক ধারা দেখা গেলেও আজ সূচক ঊর্ধ্বমুখী। আজ মূলত খাদ্য, বিমা, আবাসন, আইটি ও সিমেন্ট খাতের শেয়ার মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। এ ছাড়া অন্যান্য খাতের কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

 

তবে আজ মূল্যবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে খাদ্য খাত। গতকাল সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস থেকে বেরিয়ে এসেছে খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড। গতকাল লেনদেনের শীর্ষে থাকার পর আজ বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফুওয়াং। তার প্রভাবে খাদ্য খাতের অন্যান্য কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

তিনটি সূচকই আজ ঊর্ধ্বগামী। বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ দশমিক ৫৬ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৫ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক শূন্য ১২ পয়েন্ট।

 

আজ বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে আছে খান ব্রাদার্স, এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ, লেনদেন হয়েছে ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। দ্বিতীয় স্থানে আছে ফুওয়াং ফুড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬০ লাখ টাকার, দাম বেড়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। তৃতীয় স্থানে আছে অলিম্পিক এক্সেসরিজ, এই কোম্পানির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ, লেনদেন হয়েছে আট কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।

 

বেলা ১১টা ১৬ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৮৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

এদিকে ঈদের ছুটির পর শেয়ারবাজারে নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। গত রোববার ঈদ-পরবর্তী লেনদেন শুরু হয়। রোববার ও সোমবার-দুই দিনই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। গতকাল সূচকটি ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতনের কারণে সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT