1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১০ Time View

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু। যদিও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকা সফরের সময় তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু তিন দেশ সফরের শেষদিকে বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশে তিনি সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের নেতা এবং অন্যান্য বাংলাদেশির সঙ্গে জলবায়ু সংকট এবং অর্থনৈতিক সহযোগিতা গভীর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি দিয়ে এ সম্পর্ককে যে নতুন উচ্চতায় নেওয়ার কথা বলেছেন, মার্কিন প্রশাসনের যেই আসুন, সেই ধারাবাহিকতায়ই আলোচনা হবে। এ সময় যুক্তরাষ্ট্রের ভিসানীতি সহজীকরণ এবাং র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব নিয়েও আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের দপ্তর থেকে ৯ মে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৫ মে পর্যন্ত ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ সফর করবেন। তার সফরের মাধ্যমে প্রতিটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে এবং অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি প্রদর্শিত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT