1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

টানা দুদিন চলবে নয়েজের নতুুন এয়ারবাডড

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক:

ভারতের ওয়্যারেবল বাজারে নতুন ইয়ারবড নিয়ে এসেছে নয়েজ। নয়েজ ইয়ারবাড ২ নামে এটি পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, একবারের চার্জে ইয়ারবাডগুলো টানা দুদিন ব্যবহার করা যাবে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

নতুন ইয়ারবাডটিতে ৫.৩ ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এছাড়া এতে ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার দেয়া হয়েছে। ফলে অডিও কলিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা আরো উন্নত অভিজ্ঞতা পাবে। বর্তমান সময়ের হিসেবে ইয়ারবাডগুলোতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট না থাকলেও কলিংয়ের জন্য এনভায়রনমেন্টাল নয়েজ রিডাকশন ফিচার দেয়া হয়েছে।  ইয়ারবাডটির সঙ্গে ট্রান্সলুসেন্ট চার্জিং কেজও দিচ্ছে নয়েজ। কেজটির নিচের দিকে পেয়ারিং বাটন ও চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি কানেকশন পোর্ট রয়েছে। নয়েজ ইয়ারবাড ২-তে টাচ কন্ট্রোল, আইপিএক্স ফোর ওয়াটার রেজিস্ট্যান্স কোটিং ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারও রয়েছে। বাজারে ক্লিয়ার ব্ল্যাক ও ক্লিয়ার হোয়াইট রঙে নতুন নয়েজ ইয়ারবাড ২ পাওয়া যাবে। ভারতীয় বাজারে এর দাম ১ হাজার ৭৯৯ রুপি। বাংলাদেশী টাকায় প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT