1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

জন্মদিনে পুত্রবধূকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ ওমর সানীর

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৭৬ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বউ সাদিয়া রহমান আয়েশার জন্মদিন আজ। পুত্রবধূর বিশেষ দিনে ওই পরিবারে যে খুশির জোয়ার বইছে তা পুত্রবধূকে সানীর শুভ কামান জানানো স্ট্যাটাসে বোঝা গেল। জন্মদিনে পুত্রবধূকে ভালোবাসায় ভাসিয়েছেন, পরামর্শ দিয়েছেন ধর্মে মন দিতে।

ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটি বাচ্চা। আলহামদুলিল্লাহ, তোমার মতো একটি মেয়ে আমার ছেলের বউ হিসেবে পেয়েছি। মা আজকে তোমার জন্মদিন, আজকে আমার চাওয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীকে পড়াবা। আমাদের সংসার আগলে রাখবে, শত প্রতিকূলতার মাঝে আমার মায়ের ভূমিকায় অবতীর্ণ হবা।’

ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন গেল বছরের ২৬ মার্চ ঘর বাঁধেন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশার সঙ্গে।

ঢাকাই সিনেমার আরেক নায়ক জায়েদ খানকে ঘিরে ভাঙনের মুখে পড়েছিল সানী-মৌসুমীর সংসার। অবশেষে পরিবারে শান্তি ফিরেছে ওমর সানী ও মৌসুমী দম্পতির ঘরে। দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে ওমর সানীর।

 

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT