1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

চাষীর স্মরণে সম্রাট ও আলিশা প্রধান

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘ভুল যদি হয়’ সিনেমাতে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট ও চিত্রনায়িকা আলিশা প্রধান। এই সিনেমার ডাবিংয়ের সময় পর্যন্ত চাষী নজরুল ইসলাম বেঁচে ছিলেন। ২০১৫ সালের ১১ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর পর এটিএন বাংলা সিনেমাটি মুক্তি দেয়। বাংলাদেশের সিনেমাপ্রেমীরা বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গেই সবসময় স্মরণ করেন। এই প্রজন্মের অভিনয়শিল্পী খালিদ হোসেন সম্রাট ও আলিশা প্রধান তাকে শ্রদ্ধার সঙ্গেই মনে রেখেছেন। কারণ বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর পরিচালক তিনি। পরে বহু দর্শকপ্রিয় সিনেমা তিনি নির্মাণ করে এই দেশের চলচ্চিত্রকে, সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধি করেছেন।

চাষী নজরুল ইসলাম পরিচালিত উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘দেবদাস’,‘ চন্দ্রমুখী’,‘ হাঙ্গর নদী গ্রেনেড’,‘ শুভদা’,‘ শিল্পী’, ‘হাছন রাজা’, ‘মেঘের পরে মেঘ’,‘ শাস্তি’,‘ সুভা’, ‘দেবদাস’ (বাংলাদেশের প্রথম রঙিন সংস্করণ)

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT