1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

গুগল সার্চে বড় পরিবর্তন: নতুন কী আসছে?

banglarakash
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৯ Time View

গুগল তাদের সার্চ ইঞ্জিনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে সার্চ ফলাফল আরও স্মার্ট ও গোছানোভাবে দেখাবে নতুন এআই-চালিত ফিচার ‘ওয়েব গাইড’-এর মাধ্যমে। গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে চালু হওয়া এই ফিচার বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

কীভাবে কাজ করে ওয়েব গাইড?
যদি আপনি গুগলে লিখেন “how to care for a mango tree”, তাহলে ওয়েব গাইড প্রথমে দেখাবে দুইটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক। এরপর একটি সংক্ষিপ্ত এআই সারাংশ দেবে, যাতে মূল বিষয়বস্তু তুলে ধরা হবে। এরপর আপনার সার্চ বিষয়টি ঘিরে অন্যান্য তথ্য থিম বা ক্যাটাগরি অনুযায়ী সাজানো হবে।

আগে যেখানে গুগল সব লিংক একসাথে দেখাত, এখন সেইসব ফলাফলকে আলাদা ভাগে উপস্থাপন করা হচ্ছে—যেমন: গাইড, ভিডিও, পণ্য, ফোরাম ইত্যাদি। এতে ব্যবহারকারীরা সহজেই খুঁজে নিতে পারবেন দরকারি তথ্য।

কাদের জন্য সবচেয়ে উপকারী?
ওয়েব গাইড ফিচারটি বিশেষভাবে উপকারী হবে:

যারা খুব নির্দিষ্ট প্রশ্নের দ্রুত উত্তর খুঁজছেন
যারা ভুলভাল তথ্য এড়িয়ে বিশ্বাসযোগ্য উৎস চাচ্ছেন
এবং যারা মোবাইল বা ছোট স্ক্রিনে দ্রুত ও গোছানো ফলাফল চান

গুগল জানিয়েছে, এখনো আগের মতো সার্চ দেখতে চাইলে তা সম্ভব। তবে ভবিষ্যতে এই নতুন ফিচার “All” ট্যাব-এ সরাসরি চালু হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT