1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

গণপিটুনিতে লালবাগে যুবকের করুণ মৃত্যু

banglarakash
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৌফিকুলকে হাসপাতালে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার বলেন, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT