1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘হাসপাতালটাই মনে হলো যেন ডাস্টবিন’: জেনারেল হাসপাতালের অবস্থা নিয়ে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ! ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন মার্কিন আদালত! ক্যাশলেস বাংলাদেশ গঠনে ‘বাংলা কিউআর’ প্রসারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক লিবিয়া থেকে মৃত্যুর ঝুঁকি নিয়ে গ্রিসে পাড়ি, উদ্ধার ২০২ অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশি খাবার নিয়ে বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, কনে ও বরপক্ষের ১০ জন আহত সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু সারাদেশে বোমা হামলার শঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ চলতি মাসেই মিলতে পারে টানা চার দিনের ছুটির সুবর্ণ সুযোগ কিশোরী ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার! মোদি নেতানিয়াহুর ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনা নিয়ে আলোচনা:

ক্যাশলেস বাংলাদেশ গঠনে ‘বাংলা কিউআর’ প্রসারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারির সামনে বাংলা কিউআর প্রচারণার দৃশ্য।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

দেশজুড়ে নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে ‘বাংলা কিউআর’-ভিত্তিক লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। দুই দিনের দাপ্তরিক সফরের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক গণি বেকারি পরিদর্শনকালে এই প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭-৮ আগস্ট চট্টগ্রাম সফরকালে গভর্নর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বৈঠক এবং নগরীতে ‘বাংলা কিউআর’ প্রচারণায় অংশ নিচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি থেকে বেলা বিস্কুট কিনে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধ করেন। শতবর্ষী ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে এই আধুনিক লেনদেন ব্যবস্থা চালু থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

গভর্নর বলেন, “গণি বেকারির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার প্রমাণ করে যে দেশে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা ও জনগণের আস্থা দিন দিন বাড়ছে। ব্যবসা-বাণিজ্যে এই ব্যবস্থার প্রসার লেনদেনে স্বচ্ছতা আনবে, পরিচালন ব্যয় কমাবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে।”

একই সঙ্গে তিনি ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে দেশের ছোট-বড় সব ব্যবসা প্রতিষ্ঠানকে ‘বাংলা কিউআর’ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, সর্বজনীন ও আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে সারা দেশে ‘বাংলা কিউআর’ প্ল্যাটফর্মটি দ্রুত জনপ্রিয় করে তোলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT