1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাল স্কচটেপ প্যাঁচানো অবস্থায় একটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে ফুটপাতের পাশে এটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দুপুর ২টার পর কে বা কারা এটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বাংলামোটর সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ কিছু একটা পড়ে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা এটি নিক্ষেপ করেছে সেটা আমরা বলতে পারছি না। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে আমরা এ বিষয়ে জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT