1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

একজন এয়ার হোস্টেস নোবেলকে মাদক সাপ্লাই দেয়: সালসাবিল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১০৪ Time View

শনিবার দুপুরে নোবেলের মাদক সম্পৃক্ততা নিয়ে বলতে গিয়ে সালসাবিল বলেন, একজন এয়ার হোস্টেস নোবেলকে মাদক সাপ্লাই দেয়। ফলে সে প্রচণ্ড মাদকে আসক্ত হয়ে পড়ে।

সালসাবিল বলেন, নোবেলের সঙ্গে সংসার করেছি, সে খুব ভালো একজন মানুষ। কোনো কারণে একটা চক্রের মধ্যে জড়িয়ে খুবই মাদকাসক্ত হয়ে যায়। এর পরে তার ব্যবহারে পরিবর্তন আসে এবং সে অন্যরকম মানুষে পরিণত হয়, মাদকাসক্ত মানুষে পরিণত হয়। এর পর যে ঘটনাগুলো ঘটে, সেটা নেশার ফলশ্রুতিতে এ ঘটেছে।

তিনি আরও বলেন, আমাকে প্রচণ্ড মারধর করা হতো, তখন আমি গুলশান থানায় একটা জিডি করেছিলাম। একদিন প্রচণ্ড যখন মেরেছে তখন আমি ৯৯৯-কল দিই। সেখানে ১০ মিনিটের মধ্যে পুলিশ চলে আসে, তখন তারা এসে নোবেলকে ঠেকিয়ে আমাকে বাঁচায়। তখন তারা নোবেলকে জিজ্ঞেস করে— কেন মারছেন? নোবেল তাদেরকে বলে- আমি আসলে অনেক ধরনের জিনিস খাই, আমার মাথা ঠিক থাকে না, তাই আমি তাকে মারি।

এর পর ওখান থেকে আমাকে যখন উদ্ধার করা হয়, তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। এর পর আমি আর আইনগতভাবে এগোইনি। কারণ আমি চাচ্ছিলাম কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক একটা সুস্থ জীবনযাপন করুক। আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া ছিল না। আমার উদ্দেশ্য ছিল সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে।

নোবেলের সঙ্গে যুক্ত মাদকচক্র ও গায়কের নারী সম্পৃক্ততা নিয়ে সালসাবিল বলেন, মেয়েদের সঙ্গে সম্পৃক্ততায় আমি কখনো দেখিনি তাকে। কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেজ চক্র কাজ করে, যেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়।

প্রসঙ্গত, প্রতারণার অভিযোগে কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর পরই ডিবি অফিসে উপস্থিত হন সদ্য তালাকের নোটিশ পাঠানো স্ত্রী সালসাবিল মাহমুদ। পরে সাংবাদিকদের সঙ্গে নোবেলের বিষয়ে কথা বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT