1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক

ইরানে আকস্মিক সফরে বাশার আল-আসাদ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ২১৯ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আলআসাদ রোববার আকস্মিক সফরে ইরান গেছেন

এক দিনের এই সফরে তিনি তেহরানে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটি ইরানে বাশারের দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তেহরান সফর করেছিলেন তিনি।

রোববার তেহরানে খামেনির সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

বৈঠক শেষে এক বিবৃতিতে খামেনি বলেন, সিরিয়ার গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তারা এখন শক্তিশালী দেশে পরিণত হচ্ছে

 ইরান সিরিয়ার একটি বিশ্বস্ত ঘনিষ্ট আঞ্চলিক মিত্র। যুদ্ধাবস্থায় অর্থ, অস্ত্র নৈতিক সমর্থন দিয়ে সার্বিকভাবে সহায়তা করেছে তেহরান।

খামেনি আরও বলেন, সিরিয়া থেকে আইএস জঙ্গিদের তাড়াতে সর্বদা নিয়োজিত ছিলেন প্রয়াত আল কুদস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানি।

তিনি আরও বলেন, দামেস্ক তেহরানের সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে। দুই বন্ধুপ্রতিম দেশের অর্থনৈতিক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইরানের শীর্ষ নেতা

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT