1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১৫–১৬ জন ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৯১ Time View

রুশ আগ্রাসন থেকে বাঁচাতে ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট বিলটি অনুমোদন করে। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এর আগে রিপাবলিকান দলের এক সিনেটর বিলটি নিয়ে আপত্তি তোলেন। এজন্য এটি পাসে দেরি হয়। যে ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’

বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে।

তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি বিমানে করে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হবে যাতে প্রেসিডেন্ট বাইডেন তাতে সই করতে পারেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT