1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া! স্বল্প আয়ের পরিবারকে সহায়তায় আসছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, আবেদন করবেন যেভাবে…. বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

অ্যামাজনেও কর্মী ছাঁটাই

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ-

টুইটার ও ফেসবুকের মতো এবার অ্যামাজনে কর্মী ছাঁটাই  শুরু হচ্ছে। আমেরিকান এ ই-কমার্স প্ল্যাটফরম থেকে ১০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও খরচ কমানোর জন্য আরও বেশ কিছু উদ্যোগ নিচ্ছি অ্যামাজন কর্তৃপক্ষ।

অ্যামাজন থেকে চলতি সপ্তাহেই ১০ হাজারেও বেশি কর্মী ছাঁটাই করা হবে। বিশ্বজুড়ে অ্যামজনে প্রায় ১৬ লাখ মানুষ কাজ করেন। কর্মী ছাঁটাইয়ের খবর সত্যি হলে এটাই হবে প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই।

নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অ্যামাজনে হিউম্যান রিসোর্স, ডিভাইস ইউনিট এবং রিটেল ডিভিশন থেকে কর্মী ছাঁটাই করা হবে। ডিভাইস ইউনিট তৈরি করেছিল অ্যামাজনের সবচেয়ে আলোচিত ডিভাইস অ্যালেক্সা। বাজারে যা বিশেষ সফলতা পায়নি।

গত কয়েক মাসে অ্যামাজনের কিছু অলাভজনক বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মধ্যেই অন্য বিভাগে সুযোগ খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে কিছু কর্মীকে। করোনা মহামারির সময়ে অ্যামাজনের মতো অনলাইন কেনাবেচার প্ল্যাটফরমগুলোর দিকে ঝুঁকেছিলেন সাধারণ মানুষ। ফলে তাদের ব্যবসা লাভজনক হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ফের অতিমারি-পূর্ববর্তী পর্যায়ে ফিরে গিয়েছে বিশ্ব। অ্যামাজনে কেনাকাটার হার তাই তুলনামূলক কমেছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT