1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল যুক্তরাজ্য

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান। বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।

ডেভিড ল্যামি বলেন, আমরা নতুন করে যে কোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।

৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করেছে বাংলাদেশ। তবে তিন উপদেষ্টা শপথ নেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT