1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা

সেই তরুণ রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৮৩ Time View

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া সেই তরুণ রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি একটি আদালত।

উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের চুপাখিভকা গ্রামে একটি গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সি অলেক্সান্ডার শেলিপভ নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করার অভিযোগ তোলা হয় ২১ বছর বয়সী রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অলেক্সান্ডার শেলিপভকে হত্যার কথা স্বীকার করলেও অন্যের নির্দেশে তাকে হত্যা করেছিলেন বলে দাবি করেছিলেন ভাদিম। এমনকি নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি।

এদিকে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা জানিয়েছিলেন, তার কার্যালয় ৪১ জন রাশিয়ান সৈন্যের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় বোমা হামলা, ধর্ষণ ও লুটপাটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।

অবশ্য সন্দেহভাজন সেনাদের মধ্যে কতজন ইউক্রেনে আটক রয়েছেন আর কতজনকে তাদের অনুপস্থিতিতেই বিচারের মুখোমুখি করা হবে তা স্পষ্ট করা হয়নি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT