1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

শাকিবের সঙ্গে এক হবে কি অপু বিশ্বাস?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৭৭ Time View

সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ঘর বেঁধেছিলেন ২০০৮ সালে। সেই খবর জানা যায়, ২০১৭ সালে। ওই বছরের ১০ এপ্রিল কোলে সন্তান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। এরপর একে-অপরের প্রতি নানা অভিযোগের তীর ছুঁড়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

 

তারপর কেটে গেছে অনেকগুলো বছর। এরই মাঝে গত বছর হঠাৎ করে অনেকটা অপুর মতই আরেক খবর জানান নায়িকা বুবলী। ওই বছর ২৭ সেপ্টেম্বর ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর ৩০ সেপ্টেম্বর বুবলী জানান, তার সন্তানের বাবার নাম শাকিব খান।

 

এরপর থেকে নানা সময়ে দেখা গেছে শাকিব-বুবলীর অভিযোগ, পালটা অভিযোগ। এরই মাঝে শাকিবের কাছাকাছি আসেন তার সাবেক স্ত্রী অপু। যা সামাজিকমাধ্যম ও সংবাদ মাধ্যমে নানাভাবে পরিলক্ষিত হয়েছে। শাকিব-বুবলীর এই দূরত্বের মাঝে সম্প্রতি ব্যাপকভাবে গুঞ্জন রটেছে ‘আবারও এক হচ্ছেন শাকিব-অপু’।

 

এবার তা নিয়ে সরাসরি উত্তর দিলেন অপু বিশ্বাস। সদ্য প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেন- তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলছো?

 

এই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত।… যেটা সবচেয়ে সত্যি কথা সেটি হচ্ছে- আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রা পথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

 

এসব কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করে, ‘তোমরা এক হলে তো জানাবা?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

 

এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন অপু। সেই সাক্ষাৎকারে সংবাদমাধ্যমটি পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল, ‘আপনার ও শাকিব খানের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আপনারা কি বিবাহিত?

সেই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT