1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার

লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।
সংস্থাটি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৪ মে ২০২৬) দুপুরে র‍্যাব-১০ এর একটি দল লালবাগ থানার রহমতুল্লাহ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফরিদপুরের ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত আসামি হায়দার মোল্লা (৪৩) কে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, হায়দার মোল্লা ভাঙ্গা থানার জিআর মামলা নং-৭৭/১৯ (তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০১৯) এর আসামি। ওই মামলায় আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেছেন।
গ্রেফতারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT