1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্য, বাড়তে পারে সাধারণ মানুষের করের চাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ভ্যাট, আয়কর এবং আমদানি-রফতানি শুল্ক খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য বড় পরিসরে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভ্যাট খাত থেকে ২ লাখ ২৩ হাজার ৪৮০ কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হচ্ছে। যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৩৮ হাজার ৮৫০ কোটি টাকা বেশি। দেশের মোট রাজস্ব আয়ের সবচেয়ে বড় অংশ আসে ভ্যাট থেকে, যা সামগ্রিক রাজস্বের প্রায় ৩৮ শতাংশ।

একই সঙ্গে আয়কর ও ভ্রমণ কর খাতেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। নতুন অর্থবছরে এ খাত থেকে ২ লাখ ২৩ হাজার ৪৮০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরে এ লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৩০ কোটি টাকা।

অন্যদিকে আমদানি ও রফতানি শুল্ক থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ ৫৭ হাজার কোটি টাকার বেশি। যা বর্তমান অর্থবছরের তুলনায় প্রায় ২৭ হাজার ৩০০ কোটি টাকা বেশি।

অর্থনীতিবিদদের মতে, শুধু রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়িয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করা কঠিন হবে। এ জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং কর ব্যবস্থার সংস্কার জরুরি। তারা বলছেন, করের হার বা চাপ বাড়ানোর পরিবর্তে করের আওতা সম্প্রসারণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অর্থনীতি বিশ্লেষক মো. মাজেদুল হক বলেন, রাজস্ব আহরণ বাড়াতে সরকারের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। তার মতে, নিয়মিত করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে যারা এখনও কর ব্যবস্থার বাইরে রয়েছেন, তাদের করের আওতায় আনা বেশি কার্যকর হবে।

বিশেষজ্ঞরা আরও মনে করেন, ভ্যাট ফাঁকি রোধ এবং কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করা গেলে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে মোট ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT