1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চলমান বিশ্বকাপে নিজ দেশের প্রায় ১৩ হাজার সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণে ব্যর্থতা এবং বিভিন্ন আইনি জটিলতায় জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম AS-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েনস আইরেস প্রশাসন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১৩ হাজার ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে। তালিকাভুক্তদের বড় অংশের বিরুদ্ধে সন্তানের ভরণপোষণ (চাইল্ড সাপোর্ট) বকেয়া রাখার অভিযোগ রয়েছে।

আর্জেন্টিনা সরকারের মতে, যারা নিজেদের সন্তানের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাদের আন্তর্জাতিক ক্রীড়া আসরের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে প্রবেশের নৈতিক অধিকার নেই। বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাক্রি জানিয়েছেন, এ ধরনের ব্যক্তিদের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে আর্জেন্টিনা সরকার ‘সেফ স্ট্যান্ডস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এর আওতায় আদালতে প্রমাণিত ভরণপোষণ বকেয়া রাখা ব্যক্তি ও সহিংস অপরাধে জড়িতদের ক্রীড়া ভেন্যু থেকে দূরে রাখা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই কর্মসূচি চালুর পর ঘরোয়া ফুটবলের হাজার হাজার ম্যাচে দর্শকদের যাচাই করা হয়েছে এবং এ প্রক্রিয়ায় বহু পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, সব মিলিয়ে ১৫ হাজারের বেশি ব্যক্তির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মাঠের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। দলটি গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে মাঠে নামবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT