1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ দিন অনশন, কুমিল্লায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিদলাই ইউনিয়নের পশ্চিম শিদলাই গ্রামে ওই তরুণী অবস্থান করছেন। প্রতিদিনই সেখানে উৎসুক স্থানীয়রা ভিড় করছেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই গ্রামের আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় একসঙ্গে দেখা–সাক্ষাতের মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

তরুণীর দাবি, প্রায় ১২ দিন আগে বিয়ের আশ্বাস দিয়ে আবু সাইদ তাকে দেবিদ্বার উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে দুই দিন অবস্থানের পর তিনি বিয়ের কথা তুললে প্রেমিক তাকে রেখে চলে যান। পরে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান, তবে সেখানে তাকে প্রত্যাখ্যান করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এরপর থেকেই তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।

তরুণী বলেন, “সে আমার জীবন নষ্ট করেছে। এখন তাকে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি এখান থেকে যাব না।”

স্থানীয়দের দাবি, বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত যুবক ও তার পরিবার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও ছেলে পক্ষ বৈঠক থেকে চলে যায় এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলা হয়েছে এবং তাকে সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

এদিকে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT