1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা তদন্তে নজরদারি বাড়ানোর নির্দেশ পুলিশের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা তদন্তে আরও পেশাদারত্ব ও কার্যকর তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি কর্মকর্তাদের মামলা তদন্তে তদারকি জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রতিটি মামলার তদন্ত পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।

এছাড়া অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

দুই দিনব্যাপী এই অপরাধ পর্যালোচনা সভায় প্রথম দিনে মেট্রোপলিটন ও রেঞ্জ পর্যায়ের কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।

সভায় মে ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্তের অগ্রগতি, বিচারের ফলাফল, সাজা কার্যকর হওয়ার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT