1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

জাপানি সমর্থকের কান্নায় পাশে ব্রাজিল ভক্ত, পতাকা জড়িয়ে সান্ত্বনার ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের কাছে জাপানের বিদায়ের পর গ্যালারির একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শেষ ষোলো’র ম্যাচে নাটকীয় লড়াইয়ের পর ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জাপান। ম্যাচের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরাজয়ের হতাশায় এক জাপানি সমর্থক কান্নায় ভেঙে পড়েছেন। তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের জ্যাকেট খুলে মাটিতে ছুড়ে দেন এবং চিৎকার করতে থাকেন।

ওই দৃশ্য দেখে গ্যালারিতে থাকা কয়েকজন ব্রাজিল সমর্থক তার পাশে এগিয়ে আসেন। ভিডিওতে দেখা যায়, এক ব্রাজিল ভক্ত ওই জাপানি সমর্থকের কাঁধে দেশটির পতাকা জড়িয়ে দেন। পরে আরেক নারী সমর্থক এগিয়ে এসে তার গায়ে আরও একটি ব্রাজিলের পতাকা জড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, এক ব্রাজিল সমর্থক ওই জাপানি ভক্তের সঙ্গে নিজের জার্সি বিনিময় করছেন। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেক ফুটবলপ্রেমী দুই দেশের সমর্থকদের এমন ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করেন।

অনেকে মন্তব্য করেন, ফুটবল শুধু প্রতিযোগিতার নয়, এটি বন্ধুত্ব ও সম্প্রীতিরও একটি মাধ্যম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, দৃশ্যটি সাজানো বা পরিকল্পিত হতে পারে।

তবে বিতর্ক থাকলেও ব্রাজিল ও জাপান সমর্থকদের এই মুহূর্তটি বিশ্বকাপের আবেগঘন ঘটনাগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, বিশ্বকাপের নকআউট পর্ব থেকে এবারসহ পঞ্চমবারের মতো বিদায় নিয়েছে জাপান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT