1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উখিয়ার জামতলী এলাকার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে টানা ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাতভর বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নিচে থাকা কয়েকটি বসতিতে ধসে পড়ে। পরে উদ্ধার অভিযানে মাটির নিচ থেকে দু’জনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আরও এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় পাহাড় ধসে আরও একজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT