1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আরও ২৫ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭ ভাঙ্গায় কভার ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত অটোভ্যান চালক ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ভিনিসিউসের গোলে মরক্কোর বিপক্ষে সমতায় ব্রাজিল, প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই ফরিদপুরে শিশুশ্রম বন্ধে সচেতনতা কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ঝুঁকি নিয়ে উদ্বেগ শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া, কাতারের নাটকীয় ড্র ‘সিঙ্গাপুর বা কানাডা নয়, উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ : প্রধানমন্ত্রী মৌলভীবাজার সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তন, ভিনিসিউসের কাঁধে আক্রমণের দায়িত্ব

এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ক্যাডেটদের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন কার্যক্রম

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অধীনে এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও স্কুল ব্যাংকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ- স্যারের সার্বিক সহযোগিতায় ক্যাডেটদের জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ব্যাংকিং সিস্টেম, সঞ্চয়ের গুরুত্ব এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। শিক্ষার্থীদের মাঝে সেভিংস একাউন্ট খোলার মাধ্যমে তাদের দায়িত্বশীলতা ও অর্থ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে উপস্থিত ক্যাডেটদের মধ্যে আগ্রহীদের তাৎক্ষণিকভাবে সেভিংস একাউন্ট খোলার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT