1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

ইরান সফরে যাচ্ছে জামায়াতের চার সংসদ সদস্য, জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ইরান সফরে যাবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটির এক বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবে। সফরকালে তারা দলটির ভাষ্য অনুযায়ী আয়োজিত জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবেন এবং ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করবেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।

বিবৃতিতে আরও বলা হয়, সফরকালে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

এছাড়া সফরের জন্য আমন্ত্রণ জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT