1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বাইক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর নিহত বোয়ালমারীতে শিক্ষকের কাছ থেকে ঘুস আদায়, তদন্তের আশ্বাস! সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত ফজরের সেজদাই হলো শেষ ঠিকানা: পটুয়াখালীতে ইমামের মর্মান্তিক বিদায় বদলে গেল এয়ারটেল: নতুন পরিচিতি ‘সার্কেল’ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ

ফরিদপুরে খেজুরের গোডাউনে যৌথবাহিনীর অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০০ Time View
আনোয়ার জাহিদঃ
ফরিদপুরের বোয়ালমারীতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পন্যের আড়তে যৌথবাহিনীর অভিযানে এক ফল ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে দেড়শ কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করে গোডাউনটি সাময়িক সিলগালা করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল।
 গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফল ব্যবসায়ী মফিজুর রহমানের গোডাউনে অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আজমাইন।
অভিযান সূত্রে জানা যায়, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপন্যের বাজার তদারকি শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার গোপন খবর পেয়ে বোয়ালমারী পৌর বাজারের চৌরাস্তা সংলগ্ন ফলপট্টিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ফল ব্যবসায়ী মফিজুর রহমানের ফলের গোডাউনে মেয়াদ উত্তীর্ণ খেজুর পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।
এ খবর পেয়ে,  বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল ঘটনাস্থলেই আদালত বসিয়ে ভোক্তাধিকার ২০০৯ আইনে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দেড়শ কেজি খেজুর জব্দ ও ৯০০ কেজি খেজুরের মান পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য গোডাউনটি সিলগালা করা হয়।
অভিযানকালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প প্রধান ক্যাপ্টেন আজমাইনসহ যৌথ বাহিনীর সদস্যরা ছাড়াও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল ইনকিলাবকে জানান, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে ও খাদ্যে’র মান বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT