1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৩ Time View

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আর্থিক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। তার মতে, অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে তা উত্তরণের চেষ্টা চলছে।

মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইনান্স করপোরেশনের (আইটিএফসি) নির্বাহী কর্মকর্তা (সিইও) হানি সালেম সনবলের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। আর্থিক সমস্যা আছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেসব সমস্যা ছিল, সেগুলোর মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে।

এ সময় আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরও সহযোগিতা করতে চায় আইটিএফসি। দুই পক্ষ নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায়। আইটিএফসি সাহয্যের পরিমাণ আরও বাড়াতে চায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT