1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

দেশটাকে মগের মুল্লুক পেয়েছে সরকার: আমান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, দেশ আজকে ক্রান্তিকাল সময় পার করছে। একজন প্রার্থীর নিরাপত্তা নেই। তাকে কীভাবে রাজপথে মারা হচ্ছে। আজকে বিদেশিরা যখন বিষয়টি ফিল করে এ বিষয়ে স্টেটমেন্ট দিল, সেই বিবৃতিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ‘মগের মুল্লুক’।

শুক্রবার বেলা ১১টায় নয়া পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমান।

তিনি বলেন, দিনের বেলায় প্রকাশ্যে অন্যায় হচ্ছে, রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে, তার কি বিচার চাওয়ার অধিকারটুকুও থাকবে না। সে বিচার চাইবে না। এটা কি মগের মুল্লুক। বরং আমি বলব, সরকার দেশটাকে মগের মুল্লুক পেয়েছে।

এর আগে বুধবার যৌথ বিবৃতিতে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানায় ঢাকায় ১৩টি দূতাবাস।

এদিকে দূতাবাসগুলোর বিবৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বলেই তারা একটা মগের মুল্লুক পেয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।

যৌথ বিবৃতি দিয়েছিল ঢাকায় কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT