1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

পাকিস্তানে সামরিক আইনের গুজব, যা বলল সেনাবাহিনী

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৯৪ Time View

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার এবং পরবর্তীতে সহিংস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশে সামরিক আইন (মার্শাল ল) জারি করার বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে। তবে সেনাবাহিনী এ ধরনের গুজব প্রত্যাখ্যান করেছে।

ডন জানিয়েছে, এ ছাড়া আরও গুজব ছড়িয়ে পড়েছে যে, কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং তারা সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে মানছেন না। তবে এমন কথাও নাকচ করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’- শীর্ষক প্রগ্রামে যুক্ত হয়ে আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শরীফ বলেছেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে, জেনারেল আসিম মুনির এবং তার অধীনে সিনিয়র সেনা নেতৃত্ব আন্তরিকভাবে গণতন্ত্রকে সমর্থন করে এবং তা করতে থাকবে। সামরিক আইনের প্রশ্নই আসে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিষয়টি নিয়ে বিস্তারিত বলার জন্য চাপাচাপি করলে ওই সেনা কর্মকর্তা পুনরায় বলেন, ‘কোনো পদত্যাগ কিংবা কোনো অবাধ্যতার ঘটনা ঘটেনি।’

মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, অভ্যন্তরীণ অস্থিরতা ও বহিরাগত ষড়যন্ত্র সত্ত্বেও দেশের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেও সেনা নেতৃত্ব গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাসী। ‘সামরিক শাসন জারি করার প্রশ্নই আসে না,’ পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT