1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

এয়ারবাস কিনতে দীর্ঘমেয়াদি ঋণ দেবে যুক্তরাজ্য

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৩৪ Time View

বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল খাতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য।

লন্ডনে স্থানীয় একটি হোটেলে শুক্রবার এ খাতে অংশীদারত্বের বিষয়ে এ নিয়ে যৌথ ঘোষণাপত্র সই হয়েছে।

এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন সই করেছেন।

ঘোষণাপত্রে স্বাক্ষরের পর এক টুইটে ডমিনিক জনসন বলেছেন, এ চুক্তি বাংলাদেশের উড়োজাহাজ খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ। এটি উভয় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে রয়েছেন। শুক্রবার তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন।

শেখ হাসিনা এদিন রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে অংশ নেন।

এদিন এভিয়েশন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপবিষয়ক এ যৌথ ঘোষণাপত্রের আওতায় উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাস থেকে যাত্রী ও কার্গো উড়োজাহাজ কেনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত মার্চে বাংলাদেশ বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয় এয়ারবাস। এ নিয়ে সে সময় ঢাকায় ‘বাংলাদেশ এভিয়েশন সামিটে’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দিনভর আলোচনা হয় এয়ারবাস প্রতিনিধিদের।

যৌথ ঘোষণাপত্রের আওতায় এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ সহজ শর্তে ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স স্কিম থেকে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পেতে পারে।

ঘোষণাপত্রে সই করার পর সালমান এফ রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে এয়ারবাস ও বাংলাদেশ বিমানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে উঠতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং এয়ারবাসের মধ্যে বর্তমান সম্পর্ক ইইউকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT