1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯৩ Time View

শঙ্কাটাই সত্যিতে রূপ নিল। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির ফল হলো না। মাঠে অবশ্য বল গড়িয়েছে।

১৩ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ দল। তাতে দুর্দান্ত কিছু পাওয়া যায়নি বাংলাদেশি ব্যাটারদের থেকে।

১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।

ওপেনার মুনিম শাহরিয়ার মাত্র ২ রানেই আউট হয়ে ফেরেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন মাত্র ৮ রান। দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও ৯ রানের বেশি করতে পারেননি। অলরাউন্ডার আফিফ হোসেন তো রানের খাতাই খুলতে পারেননি।

তবে দ্বিতীয় ম্যাচে আরও ভালো ব্যাটিংয়ের আশাবাদী হেড কোচ রাসেল ডমিঙ্গোর।

এদিকে কোনো বিরতি না দিয়ে একই ভেন্যু উইন্ডসর পার্কে একই সময়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই ম্যাচের জন্য একাদশে কোনো পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি।

পরিত্যক্ত ম্যাচটির একাদশ নিয়েই নামবে বাংলাদেশ।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

এনামুল হক বিজয় (ওপেনার), মুনিম শাহরিয়ার (ওপেনার), সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) একাদশ

নিকোলাস পুরান (অধিনায়ক), ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, ডেভন থমাস (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওডেন স্মিথ ও ওবেদ ম্যাককয়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT