1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

এস ইসলাম :
ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলামের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় নবাগত জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে আন্তরিকতার সঙ্গে মতামত গ্রহণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT