1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দাকোপে র‍্যাবের কাছ থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে পুনরায় আটক ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ফরিদপুরে ইয়াবাসহ চারজন আটক ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনায় চাপে বাংলাদেশ, নতুন শ্রমবাজার খোঁজার তৎপরতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা: ক্লাস উপস্থিতি ও ইনকোর্সে কঠোর নিয়ম শিশু রামিসা হত্যা মামলার আসামিকে দ্রুত বিচারের আওতায় আনার উদ্যোগ: তথ্যমন্ত্রী ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি, আরেকজন গ্রেফতার ঈদযাত্রায় ঢাকার বাস টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ

দাকোপে র‍্যাবের কাছ থেকে দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে পুনরায় আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

খুলনার দাকোপ উপজেলায় দুই আসামিকে আটক করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি মামলার এজাহারভুক্ত দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল র‍্যাব। এ সময় স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে তাদের ছিনিয়ে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগে এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচির আগে বাজার এলাকা থেকে রসুল গাজী ও ফারুক নামে দুইজনকে আটক করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়দের একাংশ তাদের ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে যৌথ অভিযানে ওই দুইজনকে পুনরায় আটক করা হয়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT